সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা: জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬৮ সময় দেখুন
এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা: জামায়াত আমির


ঢাকা: মিডিয়ায় বক্তব্য পাল্টে দেওয়ায় জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আজ (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিং-এ আমি কথা বলতে গিয়ে বলেছিলাম- শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল বিএনপিও একই নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। তা হলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ, তার নীতি ভালো?’

‘আজকে কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom