মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬৫ সময় দেখুন
এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!


রে-ব্যান (Ray-Ban) স্মার্ট চশমার তুমুল জনপ্রিয়তার পর এবার পরিধানযোগ্য বা ওয়্যারেবল (Wearable) প্রযুক্তির দুনিয়ায় আরও একধাপ এগিয়ে যাচ্ছে মেটা (Meta)। এবার তারা নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি বিশেষ স্মার্ট পেনডেন্ট বা গলার লকেট। জানা গেছে ২০২৭ সাল নাগাদ এই গ্যাজেটটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে বলে।

আসুন জেনে নেই, এর বিস্তারিত…

জানা গেছে, মেটার হার্ডওয়্যার বিভাগ ‘রিয়েলিটি ল্যাবস’ (Reality Labs) এই ডিভাইসটি তৈরি করছে। মেটার লক্ষ্য হলো, এআই-কে শুধু মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে আটকে না রেখে মানুষের দৈনন্দিন লাইফস্টাইলের অংশ বানিয়ে ফেলা।

কী এই AI পেনডেন্ট বা লকেট?

নেকলেস বা লকেটের মতো দেখতে ছোট এই ডিভাইসটি মূলত আপনার সার্বক্ষণিক ব্যক্তিগত সহকারী (Personal AI Assistant) হিসেবে কাজ করবে। এটি গলায় ঝুলিয়ে রাখলে আপনার চারপাশের কথোপকথন রেকর্ড করা, তা লিখিত রূপ দেওয়া (Transcription) এবং বিশ্লেষণ করার মতো জটিল সব কাজ নিমেষেই করতে পারবে।

কী কী ফিচার থাকবে এই ডিভাইসে?

গলায় ঝুলিয়ে রাখা এই এআই লকেটটি আপনার দৈনন্দিন জীবনের একগুচ্ছ কাজ সহজ করে দেবে…

মিটিং রেকর্ডার: যেকোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময় এটি অনায়াসে পুরো কথোপকথন রেকর্ড করে রাখতে পারবে।

সারাংশ বা সামারি: দীর্ঘ মিটিং বা আলোচনার মূল কথাগুলো বা সামারি খুব দ্রুত তৈরি করে দেবে।

টু-ডু লিস্ট (To-do List): আপনার সারাদিনের কাজের তালিকা বা কী কী করতে হবে, তা মনে করিয়ে দেবে।

স্মার্ট আইডিয়া ও নোট: ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তিগত নোট এবং নতুন কোনো আইডিয়া দিয়েও সাহায্য করবে এই লকেট।

মেটার সুদূরপ্রসারী ভাবনা

স্মার্ট গ্লাস, এই এআই লকেট এবং অফিসের কাজের উপযোগী নানা ওয়্যারেবল ডিভাইসের মাধ্যমে মেটা এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, যেখানে প্রযুক্তি থাকবে মানুষের হাতের নাগালে। এর সঙ্গে যুক্ত হবে মেটার পেইড এআই সার্ভিস, যা ভবিষ্যতের মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom