রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯০ সময় দেখুন
কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার আওতাধীন সকল মিল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত এবং তরুণ বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে কর্ণফুলী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, কর্ণফুলী উপজেলা একটি সম্ভাবণাময়ী শিল্প জোন। এই এলাকায় দিনদিন শিক্ষার হার বাঁড়ছে। তবে সেই তুলনায় বাড়ঁছেনা যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থান।

তিনি আরো বলেন, বেকার সমস্যা অর্থনৈতিক উন্নয়নে অন্তরায়। তাই ইউএনও মহোদয়ের মাধ্যমে উপজেলার সকল মিল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠানকে অবহিত করতে চাই যোগ্যতা ভিত্তিক চাকুরি দিয়ে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, তরুণদের ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে কর্ণফুলীর তরুণ সমাজ একটি সম্ভাবনাময় ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব ও তাৎপর্য সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom