রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News

কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২১ সময় দেখুন
কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলীতে (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার মেঘা কনভেনশন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, রমজান মাসে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিল করেছন। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আত্মোপলব্ধি মাস। আমরা যদি যথাযতভাবে এ মাস পালন করতে পারতাম তাহলে আমরা মহান আল্লাহ কাছে প্রিয়পাত্র হতে পারতাম।

তিনি আরো বলেন, হাদিস শরীফে বলা হয়েছে- রমজান মাসে রোজাদারদের জন্য দুইটি বিশেষ মূহুর্ত রয়েছে-একটি হলো ইফতারে সময় রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে। অপরটি হলো কাল কিয়ামতের দিন আল্লাহ তায়ালা যখন রোজাদারের সাথে সাক্ষাৎ করবে সে বিশেষ মূহুর্তটি।৷

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী ও সঞ্চালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানী, বাংলাদেশ লেবার পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. জনু মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম, কর্ণফুলী উপজেলা জাতীয় নাগরিক পার্টি’র যুগ্ন সমন্বয়ক ইমরান হোসেন তারা, দৈনিক সংগ্রামের চট্টগ্রাম ব্যুরো চীফ নুরুল আমিন মিন্টু, দৈনিক পূর্বদেশ’র মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াজেদ রিসাদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহবুব আলী, এডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, আব্দুর রহমান, শরীফ সুমন, ডাঃ ইলিয়াস ও প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom