রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৬ সময় দেখুন
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নতুন ব্রীজ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে, যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্গাপদ মল্লিক (৭৫) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নগেন্দ্র মল্লিকের ছেলে। আহত বিধান মল্লিক (৪৭) নিহতের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।অন্যদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক বিধান মল্লিককে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। জড়িত যানবাহনগুলো শনাক্ত ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom