মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আপনি উন্মাদ ও অকৃতজ্ঞ, সবাই আপনাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প ডেঙ্গু রোগীদের পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী পতেঙ্গায় অবৈধ বাজারজাত করণে ১৪শ লিটার জ্বালানি তেল জব্দ কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় Dembele brings Champions League trophy to French Open after PSG’s title triumph – Watch | Tennis News Anushka Sharma Kisses Virat Kohli After RCB Victory; Krishna Shroff Calls Tiger Shroff ‘A Little Psychotic’ | Bollywood News ‘রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ যেন রাজনীতি না করেন’

পতেঙ্গায় অবৈধ বাজারজাত করণে ১৪শ লিটার জ্বালানি তেল জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬২ সময় দেখুন
পতেঙ্গায় অবৈধ বাজারজাত করণে ১৪শ লিটার জ্বালানি তেল জব্দ

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১ জুন) বিকাল ৪ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পতেঙ্গা ৯নং ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২ টি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জ্বালানি তেল ও বোটদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom