রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭২ সময় দেখুন
কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ কে সামনে রেখে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান পরীক্ষার্থীদের শুভকামনা ও অভিনন্দন জানিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে শুভেচ্ছা ব্যানার টাঙিয়েছেন। দলীয় প্রতীক ও শীর্ষ নেতৃত্বের ছবি সংবলিত এই ব্যানার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় শুরু হয়।
কালিয়াকৈরের কোনাবাড়ি, মৌচাক বাসস্ট্যান্ড, সফিপুর বাজার, চন্দ্রা ত্রিমোড় ও পৌর শহরের ব্যস্ততম মোড়গুলোতে টাঙানো আংশিক হলুদ-সবুজ ব্যাকগ্রাউন্ডের ব্যানারটির উপরে লেখা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। ডান কোণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিচে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ স্থাপন করা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “একটি শিশুর জীবনে এসএসসি পরীক্ষা প্রথম বড় মাইলফলক। এই সময়ে তাদের মানসিকভাবে চাঙা রাখা জরুরি। আমি চাই আমার এলাকার একটি ছেলে-মেয়েও যেন ঝরে না পড়ে। তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করুক, এটাই আমার প্রত্যাশা।”
তিনি জানান, কালিয়াকৈর পৌরসভার মেয়র থাকাকালীন গত তিন মেয়াদে প্রতিবারই পাবলিক পরীক্ষার আগে তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের কর্মসূচি নেন। এবারও উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সহস্রাধিকব্যানার টাঙানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর আলী খান জানান, এই চলতি বছরে ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় উপজেলার ১২টি কেন্দ্রে মোট ৭,০০৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। নকল প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
কালিয়াকৈর স্কুল কলেজের শিক্ষকরা বলেন,জনপ্রতিনিধিরা যখন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এমপি সাহেবের এই ধারাবাহিকতা প্রশংসনীয়।
এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তার সঙ্গে দলীয় প্রতীক ও শীর্ষ দুই নেতার ছবি ব্যবহারের মাধ্যমে এমপি মূলত দুটি কাজ একসঙ্গে করেছেন। একদিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছেছেন, অন্যদিকে নিজের দলীয় অবস্থান ও অনুসারীদের বার্তা দিয়েছেন। তৃণমূলে জনসংযোগের এটি একটি পরীক্ষিত কৌশল।
সদ্যএসএসসি পরীক্ষার্থী তানজিলা খাতুন বলেন, “এমপি স্যার আমাদের কথা হৃদয় দিয়ে ভেবেছেন দেখে সাহস পাচ্ছি। দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারি।
গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান, মেধাবৃত্তি ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তিনি এলাকায় ‘শিক্ষাবান্ধব এমপি’ হিসেবে পরিচিত লাভ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom