মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জামাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom