শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News

নাগরপুর-চৌহালী সড়কের বেহাল দশা; যানবাহন চলাচলে দূর্দশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭৭ সময় দেখুন
নাগরপুর-চৌহালী সড়কের বেহাল দশা; যানবাহন চলাচলে দূর্দশা

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের অন্যতম প্রধান সড়ক নাগরপুর-চৌহালী সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে থাকে হাঁটুসমান পানি। ফলে সড়কটি যেন আর রাস্তা নয়, ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়কটি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়কের পাশে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এনজিও ও পল্লী বিদ্যুৎ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু অপরিকল্পিত নির্মাণ ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে এখন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশেষ করে নাগরপুর সোনালী ব্যাংক সড়ক থেকে চৌহালী সড়কের দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত অংশে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সদর বাজারের ব্যবসায়ী নুরুল আলম সেতু ক্ষোভ প্রকাশ করে বলেন,“সোনালী ব্যাংক রোডে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। মনে হয় যেন দেখার কেউ নেই।”

সরেজমিনে দেখা গেছে, দেলু মিয়ার ব্রিজ থেকে সোনালী ব্যাংক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় প্রতিদিন বাস, ট্রাক্টর, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান দুর্ঘটনার শিকার হচ্ছে।

রিকশাচালক নিরঞ্জন বলেন,“দেলু মিয়ার ব্রিজ থেকে বটতলা হয়ে তালতলা পর্যন্ত অল্প রাস্তা যেতে অতিরিক্ত প্রায় আধা ঘণ্টা সময় লাগে। অনেক সময় রাস্তার কাদা পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।”

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব মুঠোফোনে জানান,“নাগরপুর-চৌহালী সড়কের কাজ দুইটি প্যাকেজে শুরু হয়েছে। বালি ও মাটির সংকট থাকায় কাজ কিছুদিন বন্ধ ছিল। এছাড়া যেসব স্থানে রাস্তা নিচু রয়েছে, সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom