রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

নেতা মনোনয়ন না পাওয়ায় বাজিতে হেরে বিএনপি কর্মীর মাথা ন্যাড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ সময় দেখুন
নেতা মনোনয়ন না পাওয়ায় বাজিতে হেরে বিএনপি কর্মীর মাথা ন্যাড়া


নীলফামারী: নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সহকর্মীর সঙ্গে করা বাজিতে হেরে গিয়ে মাথা ন্যাড়া করে সব চুল ফেলে দিয়েছেন বিএনপির এককর্মী। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি সেলুনে গিয়ে নিজের মাথার সব চুল ফেলে দেন ওই কর্মী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, নীলফামারী-০১ আসনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন- এমন দৃঢ় বিশ্বাস থেকে সহকর্মীর সঙ্গে বাজি ধরেছিলেন বিএনপি কর্মী লেলিন। বাজির শর্ত অনুযায়ী, তুহিন মনোনয়ন না পেলে লেলিন মাথার সব চুল ফেলে দেবেন।

বাজিতে হেরে যাওয়ার পর সেলুনে গিয়ে নিজের মাথার সব চুল ফেলে দেন। লেলিন নীলফামারীর ডোমার উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

মাথা ন্যাড়া করার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হলে তা দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। তবে বিষয়টি কোনো ধরনের অপমান বা সম্মানহানির কারণে নয় বলে জানা গেছে। বরং ঘটনাটিকে লেলিন ও তার সহকর্মীরা হাসি-আনন্দের মধ্যেই গ্রহণ করেছেন।

এ বিষয়ে লেলিন বলেন, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। আমার বিশ্বাস ছিল নীলফামারী-০১ আসনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার তুহিন ভাই মনোনয়ন পাবেন। সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত। বাজিতে হেরে গেছি ঠিকই, কিন্তু দলের জন্য আমি আমার কথা রেখেছি।’

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতা পেয়েছেন। অন্যদিকে, নীলফামারী-০১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর