মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪১ সময় দেখুন
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লীজ নেয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষকরা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ আওয়ামী লীগের স্থানীয় আরো কিছু নেতা-কমীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসাবে যুক্ত ছিলেন। কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন। সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেওয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকরা সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি
করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom