মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা শ্রীবরদীতে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ:ভাইদের নির্যাতনের শিকারে বোনের সংবাদ সম্মেলন Is Karan AKaran Aujla’s Viral Bisexual Tweet Real Or Fake?; Deepika Padukone Has Packed Work Schedule Amid Second Pregnancy | Bollywood News ছাত্রদল নেতার বিরুদ্ধে কবিরহাটে এডিপির কাজে অনিয়ম ; দায়সারা কাজ করে বিল উত্তোলন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ:ভাইদের নির্যাতনের শিকারে বোনের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ সময় দেখুন
পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ:ভাইদের নির্যাতনের শিকারে বোনের সংবাদ সম্মেলন

মোহাম্মদ সিরাজুল ইসলাম,
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের আপন ভাইদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নাছিমা আক্তার নামে এক গৃহবধূ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নাছিমা আক্তার জানান, প্রায় ২০ বছর আগে তার বাবা সোনা মিয়া মারা যাওয়ার পর থেকেই তিনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আসছেন। তার অভিযোগ, বড় ভাই মো. রফিক, মেজো ভাই মো. শফিক এবং ছোট ভাই মো. মানিক পরিকল্পিতভাবে তাকে সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করছেন।

তিনি বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ চাইতে গেলে আমার ভাইরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এমনকি বাবার বাড়িতে গিয়ে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা করার কথা বলায় আমার ভাইয়েরা তাদের শশুর বাড়ির লোকজন নিয়ে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে।

তিনি অভিযোগ করেন, শুধু তাকে নয়, তার স্বামী ও সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়ারহাট এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে। বর্তমানে তিনি স্বামী মো. শহীদুল্লাহ ও সন্তানদের নিয়ে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাছিমা আক্তারের স্বামী মো. শহীদুল্লাহ বলেন, “আমার স্ত্রী তার বাবার সম্পত্তির ন্যায্য অধিকার চাইছে। কিন্তু তার ভাইয়েরা বিষয়টি মেনে না নিয়ে উল্টো আমাদের ওপর নির্যাতন ও হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে চাই এবং আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom