মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

ফের হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ সময় দেখুন
ফের হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০) তার নিজ বাসভবনে পড়ে গেছেন। এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) হংকং এর ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ আজ জানান, বাসায় পড়ে যাওয়ার পর পর্যবেক্ষণে রাখার জন্য মাহাথির কে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বারান্দা থেকে বৈঠকখানার দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান। তাকে যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন তিনি অচেতন ছিলেন।

তবে মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার সহকারী বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

ইউসুফ বলেন, ‘তার জ্ঞান আছে। আমি জানি না তাকে ভর্তি করা হবে কী না। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।’

কয়েক বছর ধরে মাহাথির মোহাম্মদ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত জুলাই মাসে তাঁর শততম জন্মদিন উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের পর ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছিল।

প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। দ্বিতীয় মেয়াদে আবারও ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই নেতা।

দ্বিতীয় মেয়াদে তার বয়স ছিল ৯৪ বছর। সে আমলে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর