মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ সময় দেখুন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত


ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে, আমি আনন্দিত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

এদিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর