মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪১৬ সময় দেখুন
বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ


ঢাবি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই সর্বোচ্চ অর্জন।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবছর মার্চ মাসে প্রকাশিত এই র‍্যাঙ্কিং বিশ্বজুড়ে উচ্চশিক্ষার মান যাচাইয়ে অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

গত বছরের র‍্যাঙ্কিংয়ে ঢাবির ৯টি বিভাগ স্থান পেয়েছিল। এবারের তালিকা বুধবার (২৫ মার্চ) প্রকাশ করা হয়েছে। প্রতি বছর মার্চ মাসে কিউএস এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

র‍্যাঙ্কিংয়ে দুইটি ক্যাটাগরি রয়েছে। প্রথম, ব্রড সাবজেক্ট বা প্রধান বিষয়, যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি ক্যাটাগরিতে স্থান হয়েছে। দ্বিতীয়, ন্যারো সাবজেক্ট বা নির্দিষ্ট বিষয়, যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। ঢাবির ১০টি বিভাগ এখানে র‌্যাঙ্কিংয়ে জায়গা করেছে।

ব্রড সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৭১তম, যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম এর মধ্যে; ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।

এছাড়া ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে; মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom