রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৫ সময় দেখুন
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন  রাসিক প্রশাসক রিটন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে নগরজুড়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিকের এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এই কর্মসূচিতে তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশন শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রীজ, দাশপুবুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠাল বাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন, বিসিক ম্যাচ ফ্যাক্টরী থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত এবং ০১ থেকে ৩০ নং ওয়ার্ডের বিভিন্ন প্রজারিত বৃক্ষরোপণ করা হবে।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হলো, যা চলমান থাকবে। নগরবাসীর সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।

নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সকলে মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি। শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করা হবে। রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি প্রদান ও পরিচর্যা করবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ মতিহার থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom