মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন পদত্যাগ প্রত্যাহার করে ফিরলেন প্রধান কমিশনার ড. শাহজামান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ সময় দেখুন
বেরোবি ছাত্র সংসদ নির্বাচন পদত্যাগ প্রত্যাহার করে ফিরলেন প্রধান কমিশনার ড. শাহজামান


রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান তার পদত্যাগ প্রত্যাহার করেছেন এবং পূর্ণ দায়িত্বে ফিরেছেন।

রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১২টায় তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক একটি ট্যুরের কারণে শুরুতে দায়িত্ব ছাড়ার আবেদন করেছিলাম। কিন্তু তফসিল ঘোষণার পর প্রশাসন আমার অব্যাহতি গ্রহণ করেনি। এখন পারিবারিক ব্যস্ততা অনেকটাই কমে গেছে। তাই আমি পুনরায় পুরোদমে দায়িত্ব পালন করব।’

এই ঘোষণার সঙ্গে সঙ্গে গত তিন দিনের অনিশ্চয়তা কেটে গেল এবং ২৪ ডিসেম্বরের ভোটগ্রহণের পথ আবার পরিষ্কার হলো।

গত বুধবার (২৬ নভেম্বর) হঠাৎ পারিবারিক কারণ দেখিয়ে ড. শাহজামান রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে ৫ নভেম্বর প্রথম প্রধান কমিশনার প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছিলেন। এক মাসের মধ্যে দ্বিতীয়বার প্রধান কমিশনারের পদ শূন্য হওয়ায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আশঙ্কা করছিলেন, নির্বাচন আবার পিছিয়ে যাবে বা বানচাল হয়ে যাবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ ড. শাহজামানের পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানান। উপাচার্য নিজে ফোন করে এবং সরাসরি বৈঠকে ড. শাহজামানকে ফিরে আসার জন্য রাজি করান। ফলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ প্রত্যাহার করা হলো।

ড. শাহজামান জানিয়েছেন, নতুন সংশোধিত তফসিল খুব শিগগিরই প্রকাশ করা হবে, যাতে ২৪ ডিসেম্বরের ভোট অপরিবর্তিত থাকে।

১৭ বছর পর আসা এই ঐতিহাসিক নির্বাচন এখন আবার পুরোদমে এগিয়ে চলছে। শিক্ষার্থীরা বলছেন, ‘এবার আর কোনো নাটক নয়—শুধু ভোট চাই।’

ছাত্রনেতা রাহাত হোসেন বলেন, ‘দুইবার পদত্যাগের নাটকের পর অবশেষে সুখবর। এবার আর কোনো বাধা চাই না। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। প্রধান কমিশনার ফিরে আসায় নির্বাচনের গতি ফিরে পাবে।’

অর্থনীতি বিভাগের মেহেদী হাসান: ‘১৭ বছরের স্বপ্ন ২৪ ডিসেম্বর রূপ নিক—এটাই এখন আমাদের একমাত্র দাবি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর