শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্ক এর উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্ক এর  উদ্বোধন

বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে; এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বেতুয়া পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড ( মিনি শিশুপার্ক) উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার বেতুয়া পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনি শিশুপার্কের কেক কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।  

উপজেলা প্রশসনের ব্যবস্থাপনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষনা বেক্ষন টি আর প্রকল্পের আওতায় এবছর উপজেলার ১০ প্রাথমিক বিদ্যালয়ে এই শিশুপার্ক নির্মাণ করা হবে বলে জানায়।

এসময় অন্যার  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, থানার  অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার বানু, ুউপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাসেল পারভেজ।

একই সাথে উক্ত কর্মসূচীর আওতায় শিশুদের দেশপ্রেম এ উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের মুরাল স্থাপন করা হয় ও বৃক্ষ রোপণ করা হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর