রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫১০ সময় দেখুন
ভূঞাপুরে  শ্রমিক দিবসে  র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়।

পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, উপজেলা টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত দর্শক ও শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর