সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

মঠবাড়িয়া উপজেলা বিএনপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
মঠবাড়িয়া উপজেলা বিএনপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা


পিরোজপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুহুল আমিন দুলাল।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।

নবগঠিত কমিটিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে একজন আহ্বায়ক ছাড়াও সিনিয়র ও সাধারণ সদস্য হিসেবে মোট ৭০ জন নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটি দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে এবং দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom