শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

মাদুরোর নিরাপত্তা কর্মীদের অনেকেই নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
মাদুরোর নিরাপত্তা কর্মীদের অনেকেই নিহত


এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। এই অভিযানে মাদুরোর নিরাপত্তা রক্ষাকারী দলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো। খবর রয়টার্স।

রোববার (৪ জানুয়ারি) সকালে এক টেলিভিশন ভাষণে পাদ্রিনো নিহতের সঠিক সংখ্যা উল্লেখ না করলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন জানিয়েছেন।

এর আগে, শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেছিলেন।

ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অভিযান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছিল। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’

এদিকে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বজুড়ে নেতারা।

প্রতিবেশী ল্যাটিন আমেরিকান দেশগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ ছাড়া ভেনেজুয়েলার দীর্ঘ দিনের মিত্র রাশিয়া এবং চীন এই পদক্ষেপের সমালোচনা করেছে। চীন বলেছে, তারা একটি সার্বভৌম দেশ এবং তার রাষ্ট্রপতির বিরুদ্ধে শক্তি প্রয়োগে ‘গভীরভাবে মর্মাহত’ এবং তারা এই আচরণের তীব্র নিন্দা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom