বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

মুক্তাগাছায় খালে গোসল করতে গিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
মুক্তাগাছায় খালে গোসল করতে গিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহের মুক্তাগাছায় গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে সহোদর শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের আল্লাল কামারের দুই শিশু ছেলে সজীব (৮) ও সিদ্দিক (৫)।

শনিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অনেক খোঁজাখুঁজি করে খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে বাড়ির সবার অজান্তে শনিবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের শশা লক্ষ্মীপুর জয় বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘বাড়ির সবার অজান্তে শনিবার দুপুরে দুই ভাই একসঙ্গে গোসল করতে পাশের খালে যায়। অনেক সময় পার হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা।

এসময় স্থানীয়রা খালের পাড়ে দুই শিশুর জামা-কাপড় দেখতে পেয়ে খালে খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৮টার দিকে খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর দেখা যায় এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে ধরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom