শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News

মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯৭০ সময় দেখুন
মোবাইলে গান বাজিয়ে মদ ও  ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে উচ্চ শব্দে গান বাজিয়ে মাদকদ্রব্য ম’দ ও ইয়া’বা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান পরিচালনা করেন এতে হাসান নামে একজন মাদক কারবারীব ও তার সহযোগি সুমন(২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।

রবিবার (১০ মে)রাতে এই অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ সময় উপস্থিতি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান ও পুলিশের একটি দল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিল। একই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি বৈদ্যুতিক কেবল, পানির মোটর এবং বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অনেকে সন্দেহ করছেন, এই মাদক চক্রের সঙ্গেও চুরির এসব ঘটনা জড়িত থাকতে পারে।

থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, স্থানীয় সচেতন নাগরিকদের গোপন সংবাদের ভিক্তিতে আজ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই আজহারুল ইসলাম তাদের আটক করে। তারা উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের নূর ইসলাম কবিরাজের ছেলে আরশিক (২০) ও বাগবাড়ী গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে হাসান (২২)।

সম্প্রতি ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক নিয়ে গ্রেফতারকৃত হাসানের ঘরের ভেতর ভিডিও ফুটেজে উল্লাস করতে দেখা যায়।প্রায় এক মাস আগে গ্রেফতারকৃত হাসান (২২) কে মাদকসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তিনি জামিনে ফিরেই মাদকের বিশাল চালান হাতে পেয়ে উল্লাস করছেন এই চক্রের সদস্যরা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছিল।তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান জানান, বাগবাড়ি ও জিগাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনের পর বিরক্তিকর ও উশৃঙ্খল আচরণের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে হাসান (২১) ও সুমন (২২)কে আটক করা হয়।স্বেচ্ছায় প্রদত্ত জবানবন্দিতে হাসান দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সুমন অভিযোগ অস্বীকার করায় তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভূঞাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom