মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব

রাজশাহীতে নেসকোর দুই কর্মচারী আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ সময় দেখুন
রাজশাহীতে নেসকোর দুই কর্মচারী আহত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধিগণ

রাজশাহীতে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর (Nesco) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী কোর্ট এলাকায় কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নেসকোর একটি দল ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির উপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের প্রবাহ চালু থাকায় এক কর্মচারী তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান এবং অপর একজন খুঁটির উপরে ঝুলে থাকেন। পরে উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান।

রামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত দুই কর্মচারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বর্তমানে তাদের চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর