সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৯২ সময় দেখুন
নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্স) যুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই মহতী উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া এবং মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ আওয়াল খোকন।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার অনলাইন এনটিভির প্রতিনিধি মোঃ মনির হাসান, চৌহালী উপজেলার সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মোঃ রোকুনুজ্জামান রোকু, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর