শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News

শ্যামনগরে পাঁচ বছর বয়সে ম্যারাডোনার অভিষেক ছোটপর্দায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৮ সময় দেখুন
শ্যামনগরে পাঁচ বছর বয়সে ম্যারাডোনার অভিষেক ছোটপর্দায়

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

বাবার হাত ধরে বিনোদন অঙ্গনে নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হলো পাঁচ বছর বয়সী ম্যারাডোনার। বাবার হাতেই অঙ্কিত খড়ি ধরেই অভিনয়ের জগতে পা রাখলেন তিনি। সম্প্রতি একটি বিশেষ নাটকে প্রথমবার অভিনয়ে দেখা যাবে এই নবাগতকে।

ম্যারাডোনা সরদার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুনামধন্য লেখক ও পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস এর একমাত্র সন্তান।

নাটকটির পরিচালক ম্যারাডোনার বাবা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, ম্যারাডোনা স্কিনের সামনে আসে এক বছর বয়সে। গ্যাংস্টার নাটকের মাধ্যমে। ছোট একটা দৃশ্যে গ্যাংস্টার তাকে চুরি করে নিয়ে যায়। সেখানে তার শুধু উপস্থিতি ছিলো, কোন ডায়লগ ছিলনা। কিন্তু এখন সে মুখে ডায়লগ নিয়ে তার অভিনয় জীবন শুরু করেছে। নতুন হলেও ম্যারাডোনা ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আন্তরিক চেষ্টা করেছেন তিনি। তাই দর্শকদের কাছেও তার অভিনয় ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা। তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা পেলে ম্যারাডোনা সামনে আরও ভালো কাজ করতে পারবে। নতুন এই যাত্রায় ম্যারাডোনার জন্য শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আসন্ন ঈদুল ফিতরে এস এ টিভির ঈদের সাত পর্বের নাটকে তাকে দেখা যাবে শুভর চরিত্রে। তাকে অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহারের সন্তান হিসেবে দেখা যাবে। পারিবাবির এই সাত পর্ব নাটকটি নির্মাণ করেছেন ম্যারাডোনার বাবা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। রচনা করেছেন মমর রুবেল। প্রযোজোনা করেছে অরোরা এড মিডিয়া।

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছে- শতাব্দি ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমুরোজা খন্দকার বিশ্ব্জিৎ, মাহমুদ খান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom