রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৪ সময় দেখুন
শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের ইফতার মাহফিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ২০১৮ সাল থেকে “শিক্ষা, শান্তি, ঐক্য” মূলনীতিকে ধারণ করে অরাজনৈতিক মুক্ত ও সামাজিক সংগঠন হিসেবে শ্রীমঙ্গলে নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্নের শুঊ থেকেই তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও প্রতিবছরে রমাদানে ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার, রাজা মিয়া, আমজাদ হোসেন, রেজুওয়ান মিয়া, শেখ শাহিন আলম, ইয়াকুব চৌধুরী ও ডা. নুরুল হক চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এমন অরাজনৈতিক সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে সহায়ক হয়ে উঠে এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনটি যেন শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom