শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সারাদেশে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
সারাদেশে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মানবিক কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

খুলনা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশের ন্যায় খুলনাতেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা খুলনার ঐতিহ্যবাহী টাউন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি।

এতে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু প্রমুখ।

বান্দরবান: বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বান্দরবানে পালিত হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।

পাহাড়ি এই জনপদে মুসলিম ও বৌদ্ধ—উভয় ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিগুলো রূপ নেয় সম্প্রীতির এক মানবিক অনুষঙ্গে।

শুক্রবার জুমার নামাজ শেষে বান্দরবানে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর বিশেষ দোয়ায় প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থণা করা হয়।

দলীয় কার্যলয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় সংসদ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। এ ছাড়াও বিএনপির জেলা পর্যায়ের সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সাচপ্রুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এতিম শিশুদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের আগে কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

নৈশভোজ অনুষ্ঠানে এতিম শিশুদের নিজ হাতে খাবার পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম।

পিরোজপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পিরোজপুর টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

উপস্থিত ছিলেন- দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

বাগেরহাট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জামালপুর: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬২টি স্থানসহ জেলায় প্রায় ৫ শতাধিক জায়গায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

পঞ্চগড়: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় সদর ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর