শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামালপুর-৪ আসনে রেকর্ড ব্যবধানে জয়, কোনো কেন্দ্রেই হারেননি বিএনপির শামীম ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের

সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান: মাহ্দী আমিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ সময় দেখুন
সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান: মাহ্দী আমিন


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন। তার নির্বাচনি সফরের সূচনা হবে সিলেট থেকে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশান-২ এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন।

মাহ্দী আমিন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রচার কার্যক্রমের প্রথম দিনই সিলেট সফরে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানে সিলেট পৌঁছাবেন। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন, এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।

এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে দুপুরের সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এবং যাত্রাপথে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। পরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশ শেষে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

মাহ্দী আমিন জানান, এই সফরকে কেন্দ্র করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই লিখিতভাবে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও গণ-অভ্যুত্থানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে তারেক রহমান প্রতিটি সফরে পর্যায়ক্রমে শীর্ষ ও ত্যাগী নেতৃবৃন্দকে সফরসঙ্গী করবেন। সিলেট সফরে তার সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।

এদিকে নির্বাচনি প্রচারণার সূচনালগ্নেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম
সংটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ প্রত্যাশা করে এবং সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচন আচরণবিধি পূর্ণাঙ্গভাবে অনুসরণের আহ্বান জানায়। সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এই নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর