বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

সীমান্তে পুশ-ইনের প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৬১ সময় দেখুন
সীমান্তে পুশ-ইনের প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি ঘোষণা


ঢাকা: সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ বা পুশইনের প্রতিবাদে বেনাপোল সীমান্ত সফরের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ইনশাআল্লাহ আগামীকাল বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাব। সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সরেজমিন অবগত হওয়ার চেষ্টা করব। এ উপলক্ষ্যে স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করব।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত, এটাই আমাদের প্রত্যাশা।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় তিনি বেনাপোল সীমান্তে পৌঁছবেন। এরপর ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom