মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার,জঙ্গি দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ১৮ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা আওতাধীনধীন মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার-মামলা নং-১৩ (তারিখ: ১৩/০৭/২০২৪ খ্রি.),ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪, পেনাল কোড ১৮৬০-এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তানিয়া আক্তার (২০), পিতা: আব্দুল ছবর (ছবর মিয়া),সাং: কোনাগাও (তেলীআব্দা),থানা: শ্রীমঙ্গল,জেলা: মৌলভীবাজার।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কে. এম. শহিদুল ইসলাম সোহাগ,অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, র‍্যাব-৯,সিলেট। তিনি বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর