রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ সময় দেখুন
হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার (২২ এপ্রিল) সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। পুনর্বহাল হওয়া চেয়ারম্যান নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্ব গ্রহণের পর নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার।
বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom