বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৮৫ সময় দেখুন
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু’র প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দল সিনিয়র সভাপতি মোঃ আলতাফ হোসেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১,০৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪০০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সময়মতো সরকারি এই প্রণোদনা পেয়ে কৃষকদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পায় এবং তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom