রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

হাতিয়ায় কথিত ধর্ষণের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি নোয়াখালী জেলা বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭১ সময় দেখুন
হাতিয়ায় কথিত ধর্ষণের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি নোয়াখালী জেলা বিএনপির

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দীতে কথিত ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে নোয়াখালী জেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) এড. রবিউল হাসান পলাশ গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এক বিবৃতিতে জানান, চানন্দীতে কথিত ধর্ষণের যে কথা প্রচার করা হচ্ছে, তা একটি বিশেষ দলের সাজানো নাটক।

অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০:২৮ মিনিটে জনৈক এনএসপি সন্ত্রাসীর হামলায় আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কারও পক্ষে গিয়ে ধর্ষণ করা অবাস্তব এবং এটি নিছক গুজব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির ভোটের পর থেকে হাতিয়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সংখ্যালঘুদের বাড়িঘরে বর্বরোচিত হামলা চালিয়ে নারকীয় পরিস্থিতি থেকে সৃষ্টি করা হয়েছে।

বিএনপি নেতৃবৃন্দ এ ধরনের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ সহনশীলতায় বিশ্বাস করে সকলকে গণতান্ত্রিক রায় মেনে নিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর