মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল নাগাদ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো উফশী প্রণোদনা: ১,৩০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।বোরো হাইব্রিড প্রণোদনা: ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত হয়ে প্রণোদনা সামগ্রী গ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর