বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

ভাসমান ছিন্নমূল মানুষদের সহায় ‘ইডিইএফ’ 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
ভাসমান ছিন্নমূল মানুষদের সহায় ‘ইডিইএফ’ 


স্টাফ রিপোর্টার:: করোনা অতিমারী শুরুর পর বিশ্বব্যপী কঠিন সময় পার করছে। ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিটি স্তরের মানুষ। বাস্তবতার সম্মুখীন হয়ে বেঁচে থাকার লড়াইয়ে সবাই। খেটে খাওয়া মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই সংকট কালীন মুহূর্তে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন কিছু উদ্যমী তরুণ-তরুণী। সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নবীন সংগঠন ইডিইএফ (Education Development and Empowerment Foundation)।

সোমবার( ১৯ জুলাই) সফল কার্যক্রম ‘প্রজেক্ট সহায়’ এর মাধ্যমে সংগঠনটি অভিষেক ঘটায়। ভাসমান ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

সংগঠনটি খিলগাঁও-মালিবাগ কমিউনিটি সেন্টার এলাকায় প্রায় ৫২ টি ছিন্নমূল পরিবারের মাঝে ত্রাণ হিসেবে পৌঁছে দেয় চাল,ডাল আলু,পেঁয়াজ ইত্যাদি। খাদ্যসামগ্রী ছাড়াও করোনা সম্পর্কে পরিবারগুলোর মাঝে গণসচেতনতা তৈরি, মাস্ক বিতরণ করেন। এছাড়াও পথশিশুদের মাঝে অন্য একটি দাতব্য সংস্থার সহযোগিতায় পৌঁছে দেয় অসংখ্য ওয়েফার।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কর্মী তাওহিদুল ইসলাম খান, আফসারা তাসনিম, আসিফ ফাইয়াজ স্মরণ, মির্জা আফসানা মিমি ও লিংকন সরকার।

সংগঠনটির শুরুর দিকে পোহাতে হয়েছে অনেক বাঁধা। প্রজেক্টের প্রাথমিক কার্যক্রম ৭ই জুলাই শুরু হয়ে নিজেদের সীমিত অর্থের সাথে জনসাধারণের অনুদান যোগ করার জন্য চালান দশদিন ব্যাপী ক্রাউড ফান্ডিং এর চেষ্টা। তবে নতুন সংগঠন হিসেবে গণ-অর্থায়নে ব্যাপক সাড়া না পেলে কয়েকজন মহানুভব মানুষ ও নিজেদের উপার্জনের বৃহৎ অংশ একত্রে মিলিয়ে তারা এই ছিন্নমূল পরিবারের পাশে দাঁড়ায়।

সংগঠনটির কর্মী তাওহিদুল ইসলাম খান ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু বর্তমানে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী ব্যাপক আকার ধারণ করছে, তাই আসন্ন ঈদ-আল-আজহার পর থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা করছি এই পুরো কোভিড-১৯ মহামারীর সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা করোনা সম্পর্কিত টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেয়ার” ।

তিনি আরও বলেন, এই ত্রাণ পেয়ে নগরীর ভাসমান মানুষদের মাঝে দেখা যায় ঈদের আমেজ। পথশিশুদের নির্মল আনন্দ। মানুষের অশেষ ভালোবাসায় ইডিইএফ (EDEF) সংগঠনটি অনেক দূর পৌঁছাতে চায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom