শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রেষারেষি করে সড়ক বিভাজকে উঠে পড়ল বাস!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
রেষারেষি করে সড়ক বিভাজকে উঠে পড়ল বাস!


ডেস্ক রিপোর্ট :: ঈদের ছুটি শেষে সড়কে দুর্ঘটনা আর মৃত্যুতে যখন চারদিকে সমালোচনা চলছে, তখন খোদ রাজধানীর ফাঁকা সড়কে রেষারেষি করে সড়ক বিভাজকের ওপর বাস তুলে দেওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর প্রগতি সরণির বারিধারার কোকাকোলা বাস স্টপেজের কাছে এ ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

 

সড়ক বিভাজকে উঠে পড়া বাসটি ঈগল পরিবহনের। গুলশান থানা পুলিশ সেটি জব্দ করেছে।

 

ঘটনার কিছুক্ষণের মধ্যে গুলশান ট্রাফিক পুলিশের সদস্যরা কোকাকোলা বাস স্টপেজ এলাকায় যান। তারা সড়ক বিভাজকে উঠে পড়া ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০১২৯) বাসটিকে ভেকু দিয়ে সরানোর ব্যবস্থা করেন। পরে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়।

 

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এএসএম হাফিজুর রহমান বলেন, বিকেল আনুমানিক চারটার দিকে প্রগতি সরণির কোকাকোলা এলাকায় আউট গোয়িং সড়কে ঈগল পরিবহনের একটি বাস আইল্যান্ডে উঠে পড়েছে বলে খবর পাই। পরে বাসটি সরিয়ে গুলশান থানায় খবর দেওয়া হয়। বাসটি থানা পুলিশ জব্দ করে নিয়ে গেছে।

 

সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক ইন্সপেক্টর মো. সারওয়ার বলেন, আমি যমুনা ফিউচার পার্কের সামনে ডিউটিতে ছিলাম। দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমরা এসে চালক ও হেলপার কাউকে পাইনি। বাসটির কোনো যাত্রীরও দেখা পাইনি।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে তিনি বলেন, একটি বাস ঈগল পরিবহনের বাসটিকে কিছুটা চাপিয়ে ওভারটেক করে। ওই বাসের সঙ্গে রেষারেষিতে গিয়ে ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। এতে বিভাজকে থাকা ল্যাম্পপোস্ট ও একটি গাছ ভেঙে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর