বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে ব্যবসার অনুমতি পেয়েছে ইলন মাস্কের স্টারলিংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স। আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে।’

‘এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো,’ বলেন তিনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর