বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন


উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বাসসকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর