বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

কুড়িকাহনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন
কুড়িকাহনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীবরদী উপজেলার ৯ নং কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, যুগ্ম আহ্বায়ক হযরত নোমান নয়ন, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শ্যামল প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেন, ৫ই আগস্টের পর দেশকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আমাদের দায়িত্ব শেষ হয়নি। আগামী নির্বাচনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। নতুন করে কর্মী সভার মাধ্যমে সেই কাজের গতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে। এরকম নতুন কমিটি দেয়া হবে। এই কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা স্থান পাবে।

এসময় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিন তালুকদার, উপজেলা কুড়িকাহনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুজ্জামান রিপন , স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, আমানুল্লাহ সিফাত, আর কে রতনসহ কুড়িকাহনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর