মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮৭ সময় দেখুন
ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

খায়রুল খন্দকার টাঙ্গাইল :”আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার বানু,সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল,ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান,
সহ-সভাপতি খন্দকার খন্দকার, সাধারন সম্পাদক হাদি চকদার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান নুরী, নাদিয়া ইসলাম, সাফিয়া বিনতে সাথী, শারমিন আকতার, সানজিদা ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান বলেন, যে পরিবারে একটি কন্যা শিশু নাই সে পরিবার একটি বিরান মরুভূমির মতো। শিশু সবাই সমান হোক ছেলে কিংবা মেয়ে। সবাই সমান ভাবে তার মৌলিক অধিকার ভোগ করবে। শিশুকে লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করলে তা আপনার সম্পদ হবে। হোক কন্যা বা ছেলে। তিনি আরো বলেন,  কন্যা শিশুদের বিশেষ যত্ন নিলে মহান আল্লাহ তায়া’লা অনেক খুশি হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর