বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মেলান্দহে বিয়ের দাবিতে প্রমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১৭ সময় দেখুন
মেলান্দহে বিয়ের দাবিতে প্রমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা।

প্রেমিক আবু হানিফ (২৮) উপজেলার আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক। সে আদ্রা ইউনিয়নের গুজামানিকা নয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। হানিফের সুষ্ঠ বিচার দাবি করেছেন এলাকার সচেতন মহল।

জানা যায়, প্রায় নয় মাস যাবত আবু হানিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে আবু হানিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার বিভিন্ন যায়গায় নিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত দুইদিন আগে মোবাইল ফোনে বিয়ের প্রস্তাব দিলে আবু হানিফ তাদের বাড়িতে আসতে বলে।

মেয়েটি আরো জানায়, আমার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে আবু হানিফ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে আনে। এখন সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।

এ ঘটনায় প্রেমিক আবু হানিফ গা ঢাকা দিয়েছে। তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ জানান, আমি ঘটনাটি শুনেছি, কতটুকু সত্য তা জানিনা। তবে সে যদি সত্যিই দোষী হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর