বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, জেএমবি সদস্য গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, জেএমবি সদস্য গ্রেপ্তার – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে র‌্যাব সদস্যরা আস্তানায় প্রবেশ করে। সেখান থেকে ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি, আটক ওই ব্যক্তি জেএমবির এক শীর্ষ নেতা। এর আগে আজ ভোর থেকে বসিলা ব্রিজের কাছে একটি বাসা জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‍্যাব। বাড়িটিতে এখনও অভিযান চলছে। ঘটনাস্থলে কাজ করছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র‍্যাব জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও রাসায়নিক দ্রব্য পেয়েছি। আনুমানিক তিন লাখ টাকাও পেয়েছি। বেশ কিছু জিহাদি বই ছিল সেখানে। আটক ব্যক্তির নাম ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘ভবনটির দারোয়ান ও আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি, গত ২ তারিখ দুজন ব্যক্তি ওই বাড়ি ভাড়া নেন। তাঁরা প্রিন্টিং প্রেসে কর্মরত বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই দুজন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন এবং কিছুদিন পর তাঁরা পরিবারসহ উঠবেন বলেও জানিয়েছিলেন। পরিবার নিয়ে ওঠার সময় তাঁরা জাতীয় পরিচয়পত্র দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন।’

এর আগে, সংবাদ পাওয়ার পরই বৃহস্পতিবার ভোর থেকেই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। শুরুতে ধারণা করা হয় আস্তানায় একাধিক জঙ্গি ভেতরে অবস্থান করছে। বিস্ফোরক দ্রব্য রয়েছে এমন ধারণার পরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

উল্লেখ্য, গত রাত ৩টা থেকে বসিলার বক্সার সিটি হাউজিং এর চার তলা একটি বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। সকালে বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটিকে গোপনে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করতো। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে গ্রেফতার চার জঙ্গির কাছ থেকে তথ্য পেয়ে বসিলায় অভিযান চালায় র‌্যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর