বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কুতুবদিয়ার ইউএনও কে বিদায়ী সম্ভাষণ ক্রেস্ট প্রদান করেছে গ্রাম পুলিশের দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
কুতুবদিয়ার ইউএনও কে বিদায়ী সম্ভাষণ ক্রেস্ট প্রদান করেছে গ্রাম পুলিশের দল

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি,কক্সবাজার।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা-কে বিদায়ী সম্ভাষণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে গ্রাম পুলিশ-কর্মচারী ইউনিয়ন। বুধবার (৪ মার্চ ২০২৬) এক আন্তরিক পরিবেশে এ সম্মাননা প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা ও কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, সভাপতি কৈয়ারবিল ইউপি দফাদার জহর লাল দাশ, সাধারণ সম্পাদক উত্তর ধুরুং ইউপি দফাদার মন্জুর আলমসহ উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মময় জীবনের সাফল্য, সততা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও জনবান্ধব মনোভাব কুতুবদিয়াবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশ সদস্যরা তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর