সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৮ সময় দেখুন
কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তায় ঝুলানো ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (২৩ মে) ভোরে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩নং ওয়ার্ডস্থ দিঘীরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে রমজান আলী টিটু, আব্দুস সাত্তার ও আবদুল মাবুদ ও তাদের চাচা আবদুল আমিনের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বে একাধিকবার কর্ণফুলী পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণেই এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে ডাঙ্গাচর ৩নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন বলেন, রাস্তায় ঝুলানো ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে এই ঘটনার সূত্রপাত। এবিষয়ে পূর্বে “কর্ণফুলী পল্লী বিদ্যুৎ” কতৃপক্ষকে জানানো হলে তারা কোন সমস্যা হবেনা বলে চালিয়ে যেতে বলেন।

কর্ণফুলী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম শাহাদাত হোসেন বলেন, রাস্তায় ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের বিষয়ে আমাকে পূর্বে কেউ জানায়নি। তবে, আমি জেনেছি তাদের ঘরের বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এদিকে ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও বিদ্যুৎ লাইনের ঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom