শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈরপৌরসভার উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে এরমধ্যে চন্দ্রা, হরতকিতলা, ডাইনকিনি, সফিপুর,চন্দ্রা বাজারে মহাসড়কে ঈদের তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য।
চন্দ্রা এিমোড়, ফায়ার সার্ভিসিং রুট, আমতলা,বাদশা হাউজ,চারতলা মাইওয়ান মোড়,চন্দ্রা, সফিপুর বাজার, তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও আন্দরমানিক রোডের মাথায় মহাসড়কে ফ্লাইওভারের নিচে
ঈদের দিন কোরবানির পশু জবাই করা হয়।
এখন পর্যন্ত অপসারণ করা হয়নি
চন্দ্রা বাজারের একাধিক ব্যাক্তি জানান।
স্থানীয় সূত্রে জানাযায় ইজারাদার সহকারী, শাজাহান মিয়া ঈদের দিন এই চামড়াগুলো মহাসড়কের উপরে রেখেছে।
সফিপুর বাজারের ইজারাদার মোঃ নজরুল ইসলামকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমিতো এলাকায় নাই গ্রামের বাড়িতে আসছি আমি দেখতেছি বিষয়টা।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি অবগত না আমি এখন জানলাম আমি ব্যবস্থা নিতেছি ।
সাধারণ পথচারী সহ রোগীরা বলেন, ঈদের আজ তিনদিন পার হলেও সফিপুর বাজারের ইজারাদার নজরুল শাজাহান এর উদাসীনতায় এই ভোগান্তিতে সাধারণ জনগণ যত দ্রুত সম্ভব এই বর্জ্য অপসারণ করার দাবি জানাই ।