মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Germany vs Paraguay FIFA World Cup match result: Paraguay reach Round of 16 after Germany’s first-ever World Cup shootout defeat | Football News শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট When Bhagyaraj’s India Changed: How His Hindi Films Reflected A New Era | Tamil Cinema News এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন আইনি জটিলতা এড়াতে বিদেশে গিয়ে বছরে ১৫০০ কিডনি প্রতিস্থাপন ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার হামলা বন্ধে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, পরবর্তী বৈঠক কাতারে Tilak Varma enters unwanted record books after slowest-ever… | Cricket News

শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সুরাহা না হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) পাঁচ সদস্য। এ সময় উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম তাদের ওয়াকআউট না করার অনুরোধ জানান।

সোমবার (২৯ জুন) রাত সোয়া ১০টার দিকে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট করেন ডাকসু ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না।

ডাকসু ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপনের সিদ্ধান্ত হয়। স্থাপনাগুলো হলো- শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।

এদিন সিনেট অধিবেশনে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি এজেন্ডা হিসেবে উত্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে সিনেট সদস্যরা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। এ সময় সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান বিষয়টিকে যথাযথ প্রোসিডিওর বজায় রাখার দাবি করে পুনরায় সিন্ডিকেটে তোলার জন্য বলেন। তখন অধ্যাপক ড. সামিনা লুৎফা নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি জানান।

সভায় ডাকসুর সিনেট প্রতিনিধিরা জানান, শেখ পরিবারের নামে থাকা স্থাপনার জন্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শেখ মুজিবুর রহমান নামের হলের ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে হেনস্তার শিকার হয়েছে। শিক্ষার্থী হলের বিভিন্ন ক্লাব পরিচালনায় স্পনসরও পাচ্ছে না। হলের শিক্ষকরাও একই বিষয় জানিয়েছেন। এ ছাড়া নাম পরিবর্তনের ব্যাপারটি সিন্ডিকেটে পুনরায় পাঠাতে হলে একটি নির্দিষ্ট ফিডব্যাক দিয়ে পাঠানোর দাবি জানান ডাকসুর জিএস ও এস এম ফরহাদ।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের আট শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। সুতরাং, নাম পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আসতে পারে।’

অধিবেশনে সিনেট সদস্য ও গাজীপুর ৫ আসনের ফজলুল হক মিলন শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবি জানান। সর্বশেষ আলোচ্য বিষয়টিকে পুনরায় সিন্ডিকেটে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom