বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু


ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯৮২ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৮২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, ঢাকা বিভাগে ৮১৬ জন, খুলনা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ২৮ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২০৫ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর