বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

এ.এম.সি’তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭১ সময় দেখুন
এ.এম.সি’তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে  বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে সোমবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সরকারি আশেক মাহমুদ কলেজের একাডেমিক ভবনের হল রুমে স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের প্রভাষক আতাউল গনি ওসমানী’র সঞ্চালনায় বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদের সভাপতিত্বে উক্ত বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।

এসময় প্রতিযোগীরা What you have learned in lockdown? এর উপর ইংরেজিতে ২ মিনিটে ৩০ সেকেন্ড করে বক্তব্য রাখেন।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়েদা সেলিনা, মনিরুজ্জামান, প্রভাষক নুর ইসলাম, ও আবুল হাসনাত এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।
বক্তৃতা শেষে তাদের দেওয়া প্রাপ্ত নাম্বার যোগ করে ২১ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী আফরিন হাসান ইফাত, দ্বিতীয় স্থান অধিকার করেন নুসরাত জাহান এবং অর্নাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুল ইসলাম ৩য় স্থান অর্জন করেন।

স্বাস্থ্যবিধি মেনে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী ও বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে জড়িত ইংরেজি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের বক্তৃতার জড়তা কাটাতে আরো বেশি বেশি প্রতিযোগিতা আয়োজন করার আহ্বান ও জানান তারা।

অনুষ্ঠানের শেষের দিকে অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সবশেষে উক্ত বক্তৃতা প্রতিযোগীতার সভাপতি সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর