বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মাদক মামলার চিহিৃত আসামি মশিয়ার রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকাল ৫ টার সময় বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক মশিয়ার রহমান ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে মশিয়ারকে হাতে নাতে ৩০ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার বাজার মুল্য আনুমানিক ৩ লাখ ২১ হাজার টাকা। আটককৃত মশিয়ার রহমানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।






